কালোজিরা ও মেথির উপকারিতা, পুষ্টিগুণ, অপকারিতা ও খাওয়ার নিয়ম

কালোজিরা ও মেথির উপকারিতা, পুষ্টিগুণ, অপকারিতা ও খাওয়ার নিয়ম সম্পর্কে আজকের এ আর্টিকেলে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করছি আপনারা আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়লে কালোজিরা ও মেথির সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

কালোজিরা-ও-মেথির-উপকারিতা

কালোজিরা ও মেথি ভেষজ গুণসম্পন্ন ও রান্নার কাজে ব্যবহৃত সুপরিচিত দুটি মসলা। সুগন্ধের জন্য পাঁচফোড়নের প্রধান দুটি উপাদান এই কালোজিরা ও মেথি। চলুন তাহলে কথা না বাড়িয়ে আলোচনা করা যাক এ দুটি উপাদানের উপকারিতা, পুষ্টিগুণ, অপকারিতা ও খাওয়ার নিয়ম সম্পর্কে।

পোস্ট সূচীপত্রঃ কালোজিরা ও মেথির উপকারিতা

কালোজিরা ও মেথি কি?

কালোজিরা ও মেথি কি? এই প্রশ্নের উত্তর যারা জানতে চাচ্ছেন তারা এখনই জানতে পারবেন। কালোজিরা ও মেথির পুষ্টিগুণ, উপকারিতা, অপকারিতা ও খাওয়ার নিয়ম সম্পর্কে জানার আগে অবশ্যই কালোজিরা ও মেথি কি তা জানাটা অতি জরুরী। কালোজিরা ও মেথি সম্পূর্ণ দুটি আলাদা উপাদান। এ দুটি উপাদানেরই রয়েছে প্রচুর ভেষজ গুণাবলী। 

যুগ যুগ ধরে এ দুটি উপাদান ভেষজ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। এছাড়া রান্নার কাজে মসলা হিসেবেও দুটি উপাদানই অত্যন্ত সুপরিচিত। চলুন তাহলে জেনে নেওয়া যাক এক এক করে এ দুটি উপাদানের পরিচয়।

কালোজিরাঃ কালোজিরা এক ধরনের ছোট ছোট কালো বীজ। তিক্ত স্বাদ ও তীব্র ও ঝাঁঝালো গন্ধযুক্ত এ বীজ দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে চাষ করা হয়। বহু বছর ধরে রান্নার স্বাদ ও গন্ধ বৃদ্ধির জন্য কালোজিরা যেমন ব্যবহৃত হয়ে আসছে তেমনি ভেষজ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। এর প্রধান কার্যকরী উপাদান হল থাইমোকুইনন যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে।

মেথিঃ মেথি এক ধরনের সুপরিচিত মসলা ও ভেষজ উদ্ভিদ। এর বীজ ও পাতা উভয়ই খাওয়া যায়। হালকা তিতা স্বাদের ম্যাপেলের মতো গন্ধযুক্ত বাদামি-হলুদ রঙের প্রায় চারকোনা আকৃতির মেথি বীজ ভেষজ চিকিৎসায় ব্যাপক ব্যবহৃত হয়ে থাকে। পাঁচফোড়নের অন্যতম উপাদান এই মেথি বীজ। গ্রাম বাংলায় মেথি শাক খুব জনপ্রিয়। মেথিতে রয়েছে প্রচুর ফাইবার, প্রোটিন, ম্যাগনেসিয়াম, আয়রন ও বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের বিভিন্ন কাজে শক্তিশালী ভূমিকা রাখে।

কালোজিরা ও মেথির উপকারিতা

কালোজিরা ও মেথির উপকারিতা সম্পর্কে আলোচনায় এখন জানতে পারবেন এ দুটি উপাদানের উপকারিতা যে কত সে সম্পর্কে। কালোজিরা ও মেথি এ দুটি ভেষজ উপাদান বহু যুগ ধরে স্বাস্থ্য রক্ষায় ব্যবহৃত হয়ে আসছে। তাছাড়া এ দুটি উপাদান রান্নার স্বাদ ও সুগন্ধ বৃদ্ধিতে ব্যাপক ব্যবহৃত হয়ে থাকে।এগুলোতো রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ, খাদ্য আঁশ, ভিটামিন ও বিভিন্ন জৈব সক্রিয় উপাদান

যা শরীরের অঙ্গ-প্রত্যঙ্গগুলোর স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সাহায্য করে। এ দুটি উপাদান নিয়মিত ভাবে পরিমিত পরিমাণে গ্রহণ করলে হজম শক্তি বৃদ্ধি পায়, রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। এছাড়া চুল ও ত্বকের যত্নে এ দুটি উপাদানের অনেক উপকারিতা রয়েছে।

আরও পড়ুনঃ ঠোঁটের কোণে ঘা হয় কেন? কোন ভিটামিনের অভাবে হয়, লক্ষণ, চিকিৎসা ও প্রতিকার   

এছাড়াও প্রদাহ কমাতে ও শরীরের শক্তি জোগাতেও এই দুটি উপাদানের যথেষ্ট ভূমিকা রয়েছে। তবে এ দুটি উপাদান কোন রোগের বিকল্প চিকিৎসা নয় স্বাস্থ্যকর ও সুষম খাদ্যাভাসের অংশ হিসেবে গ্রহণ করলে সর্বোচ্চ উপকার পাওয়া যায়। চলুন তাহলে কালোজিরা ও মেথির উল্লেখযোগ্য উপকারিতা গুলো বিস্তারিতভাবে আলোচনা করা যাক।

কালোজিরার ১৫টি উপকারিতা

 কালোজিরা একটি অতি পরিচিত ভেষজ উপাদান যা যুগ যুগ ধরে রান্নার কাজে ও ভেষজ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। এতে রয়েছে থাইমোকুইনন যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এছাড়াও এতে রয়েছে প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন, জিংক, ফাইবার, খনিজ সহ আরো নানা উপাদান। প্রতিদিন পরিমিত পরিমাণে কালোজিরা গ্রহণ করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সহ পেটের বিভিন্ন সমস্যা সমাধানে ও ঠান্ডা জনিত সমস্যা সমাধান করতে পারে। চলুন তাহলে কালোজিরার উল্লেখযোগ্য ১৫ টি উপকারিতা সম্পর্কে বিস্তারিত জেনে নেই।

১. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করেঃ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে কালোজিরার যথেষ্ট ভূমিকা রয়েছে। কালোজিরাতে রয়েছে থাইমোকুইনন নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তাছাড়া কালোজিরা বিভিন্ন ভেষজ গুণাবলীতে ভরপুর যা শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ গুলোকে বিভিন্ন রোগ থেকে নিরাপদ রাখতে সাহায্য করে। সুতরাং প্রতিটি মানুষের জন্যনিয়মিত ভাবে নির্দিষ্ট পরিমাণে কালোজিরা খাওয়া প্রয়োজন।

২. ঠান্ডা জনিত সমস্যায়ঃ ঠান্ডা জনিত সমস্যা যেমনঃ সর্দি, কাশি, জ্বর নিরাময়ে কালোজিরা খুবই গুরুত্বপূর্ণ। ঠান্ডা জনিত সমস্যা হলে কালোজিরার সাথে মধু মিশিয়ে খেলে দ্রুত নিরাময় হয়। এছাড়া কালোজিরা তেলের সঙ্গে মধু ও তুলসী পাতার রস মিশিয়ে খেলে আরো তাড়াতাড়ি ঠান্ডা জনিত সমস্যা থেকে আরোগ্য লাভ করা যায়।

৩. চুলের যত্নেঃ কালোজিরা তেল চুলের যত্নে বিশেষ সহায়ক। চুল পড়া কমাতে, চুলের গোড়া মজবুত করতে ও নতুন চুল গজাতে কালোজিরা তেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কালোজিরাতে থাকা পুষ্টি উপাদান মাথার স্বাস্থ্য ভালো রাখতে ও খুশকির দূর করতে সহায়ক হতে পারে। সুতরাং চুলের যত্নে নিয়মিত কালোজিরার তেল ব্যবহার করা যেতে পারে।

৪. মাথা ব্যাথা সমস্যায়ঃ মাথাব্যথা সমস্যায় কালোজিরা তেল অনেক উপকারী। মাথা ব্যথা হলে কালোজিরা তেল মাথায় মেসেজ করতে হবে এতে মাথা ব্যথা থেকে মুক্তি পাওয়া যেতে পারে।

৫. কোলেস্টোরলের মাত্রা বজায় রাখতেঃ মানবদেহে কোলেস্টরলের যেমন প্রয়োজন তেমনি অতিরিক্ত কোলেস্টরেল ক্ষতির কারণ হতে পারে। কালোজিরা মানব দেহের অতিরিক্ত ক্ষতিকর কোলেস্টেরল বের করে দেই এবং উপকারী কলেস্টরেল উৎপাদনে সাহায্য করে। সুতরাং শরীরে কোলেস্টেরলের মাত্রা বজায় রাখতে নিয়মিত পরিমিত পরিমাণ কালোজিরা খাওয়া জরুরী।

৬. ওজন কমাতেঃ ওজন কমাতে কালোজিরা সক্রিয় ভূমিকা রাখে। কালোজিরাতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান যা ওজন কমাতে সাহায্য করে।। এছাড়া কালোজিরা বিপাক ক্রিয়া সক্রিয় রাখতে সাহায্য করে। এর ফলে ওজন যেমন কমে তেমনি ওজন নিয়ন্ত্রণে থাকতে সাহায্য করে। স্বাস্থ্যকর খাবার ও ব্যায়ামের পাশাপাশি এটি গ্রহণ করলে ভালো ফলাফল লাভের আশা করা যায়।

৭. দৃষ্টিশক্তি বাড়াতেঃ দৃষ্টিশক্তি বাড়াতে কালোজিরা অত্যন্ত উপকারী একটি উপাদান। কালোজিরাতে রয়েছে বিভিন্ন ঔষধি গুণাবলী যা চোখের দৃষ্টি শক্তি বাড়াতে, চোখের লালচে ভাব দূর করে ও চোখে নিচে কালো দাগ দূর করতে সাহায্য করে। তাই নিয়মিত কালোজিরা খাওয়ার মাধ্যমে চোখের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারেন।

৯. রক্তচাপ কমাতেঃ কালোজিরা রক্তচাপ কমাতে যথেষ্ট সাহায্য করে। নিয়মিত সঠিক পরিমাণে কালোজিরা গ্রহণ করলে উচ্চ রক্তচাপ কমে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকতে পারে। সুতরাং উচ্চ রক্তচাপ কমাতে নিয়মিত গ্রহণ করা যেতে পারে। 

১০.মাতৃদুগ্ধ বৃদ্ধিতেঃ মাতৃদুগ্ধ বৃদ্ধিতে কালোজিরা একটি মহা ঔষধ। নিয়মিত কালোজিরা দুগ্ধ দানকারী মা চিবিয়ে খেলে অথবা রাতে শোবার আগে কালোজিরার গুড়া দুধের সঙ্গে মিশিয়ে পান করলে মাতৃদুগ্ধ বৃদ্ধি পাবে। সুতরাং দুগ্ধ দানকারী মায়েরা নিয়মিত নির্দিষ্ট পরিমাণে কালোজিরা গ্রহণ করতে পারেন।

১১. প্রজননের সমস্যা সমাধানেঃ কালোজিরা তেল প্রজননতন্ত্রের বিভিন্ন সমস্যায় বিশেষ করে পুরুষদের সমস্যার সমাধানে যথেষ্ট কার্যকরী ভূমিকা পালন করে। কালোজিরা পুরুষদের প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়া পুরুষদের টেস্টোস্টেরন হরমোন লেভেল বৃদ্ধিতে সাহায্য করে।

১২. মেয়েদের সমস্যা সমাধানেঃ মেয়েদের অনিয়মিত পিরিয়ডের সমস্যা সমাধানে কালোজিরা ভূমিকা রাখে। কাঁচা হলুদের সঙ্গে কালোজিরা তেল মিশিয়ে খেলে মেয়েদের অনিয়মিত পিরিয়ডের সমস্যা সমাধান হয়।

১৩. আর্থ্রাইটিস এর সমস্যায়ঃ আর্থ্রাইটিসের সমস্যার সমাধানে কালিজিরা অনেক ভূমিকা রাখে। কালোজিরাতে থাকা থাইমোকুইনন এর অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট হাড়ের জয়েন্টের বিভিন্ন সমস্যা ও প্রদাহ কমাতে সাহায্য করে। তাছাড়া কালোজিরা তেল মালিশ করলে জয়েন্টের ব্যথা অনেকটা আরাম বোধ হয়। তবে আর্থ্রাইটিসের চিকিৎসা হিসেবে শুধু কালোজিরা উপর নির্ভর না করে নিয়মিত শুধু সেবন করতে হবে।

১৪. ত্বকের সুরক্ষায়ঃ কালোজিরা ত্বকের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কালোজিরা তেল লেবুর সঙ্গে মিশিয়ে ত্বকে ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় এবং ত্বকের বিভিন্ন সমস্যা দূর হয় এছাড়া কালোজিরা তেল ত্বকের পোড়া ভাব দূর করতে সাহায্য করে।

১৫. হাঁপানি থেকে মুক্তিঃ হাঁপানি থেকে মুক্তির জন্য কালোজিরা অত্যন্ত কার্যকরী একটি উপাদান। শিশু ও বয়স্করা হাঁপানি থেকে মুক্তির জন্য কালোজিরার গুড়ো গরম পানিতে মিশিয়ে নিয়মিত সেবন করলে আরোগ্য লাভ হয়। কালোজিরা শ্বাসকষ্ট ও হাপানির মহা ঔষধ হিসেবে কাজ করে।

আরও পড়ুনঃ সকালে খালি পেটে কি খেলে ওজন কমে-জানুন ১৩টি খাবার সম্পর্কে

এছাড়াও কালোজিরা ডায়াবেটিস নিয়ন্ত্রণে, ক্যান্সার প্রতিরোধে, মস্তিষ্কের বিভিন্ন সমস্যার সমাধানে, কিডনির সুরক্ষায়, শিশুদের শারীরিক ও মানসিক সুরক্ষায়, পেটের বিভিন্ন সমস্যা সমাধানে যথেষ্ট উপকারিতা রয়েছে।

মেথির ১৫টি উপকারিতা

মেথির উপকারিতা যে কত তা আপনারা এ আলোচনার মাধ্যমে জানতে পারবেন। প্রাচীনকাল থেকে ভেষজ চিকিৎসায় ও রান্নার স্বাদ ও সুগন্ধ বৃদ্ধিতে মেথির ব্যবহার হয়ে আসছে। পেটের বিভিন্ন সমস্যায় মেথি যেমনি উপকারী তেমনি এর রয়েছে অসাধারণ কিছু পুষ্টি গুণ। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, হজম শক্তি উন্নত করা, ওজন নিয়ন্ত্রণে রাখা প্রভৃতি ক্ষেত্রে মেথি অনেক উপকারী ভূমিকা পালন করে। চলুন তাহলে কথা না বাড়িয়ে মেথির উল্লেখযোগ্য ১৫ টি উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক।

১. হজম শক্তি বৃদ্ধিতেঃ হজম শক্তি বৃদ্ধিতে মেথি বীজ খুবই উপকারী। মেথিতে থাকা ফাইবার পেটের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি দেয়। মেথি গ্রহণ করলে পেট ফোলা ভাব বদ হজম ও কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যায়। সুতরাং হজম শক্তি বৃদ্ধিতে নিয়মিত সঠিক পরিমাণে মেথি প্রতিদিন রাতে ভিজিয়ে রেখে সকালবেলা পানি সহ খেলে অনেক উপকার পাওয়া যায়।

২. রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেঃ রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে মেথি যথেষ্ট কার্যকারী উপাদান। মেথি বীজ রক্তে ইনসুলিন সংবেদনশীলতা বাড়িয়ে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। তাই নিয়মিত মেথি ভেজানো পানি ডায়াবেটিস রোগীদের জন্য অনেক উপকারী হতে পারে।

৩. ত্বকের সুরক্ষায়ঃ ত্বকের সুরক্ষায় প্রাকৃতিক চিকিৎসা হিসেবে মেথির যথেষ্ট ভূমিকা রয়েছে। মেথিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও আন্টি ইনফ্লামেটরি উপাদান যা ত্বকে সুরক্ষা ও ত্বকের বিভিন্ন সমস্যার সমাধানে সাহায্য করে। মেথি পেস্ট ব্যবহার করলে ত্বকের ব্রণ কালো দাগ দূর করতে ও ত্বক ভিতর থেকে ফর্সা করতে সহায়তা করে। 

৪. চুলের যত্নেঃ চুলের যত্নে মেথি বীজ যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে। মেথি বীজে থাকা প্রোটিন ও নিকোটিনিক অ্যাসিড চুলের গোড়া মজবুত করে ও চুলের স্বাস্থ্য বজায় রাখে। মেথি ভেজানো পানি খেলে চুলের গোড়া মজবুত হয়। এছাড়াও মেথি পেস্ট করে মাথায় ব্যবহার করলে ও নারকেল তেলের ভেতর মেথি বীজ ভিজিয়ে রেখে ওই তেল মাথায় ব্যবহার করলে চুলের অনেক উপকার পাওয়া যায়। 

৫. রক্তে কোলেস্টরলের মাত্রা কমাতেঃ রক্তে কোলেস্টেরলের মাত্রাকমাতে মেথি যথেষ্ট উপকারিতা রয়েছে। মেথিতে থাকা দ্রবণীয় ফাইবার রক্তে কোলেস্টরলের মাত্রা নিয়ন্ত্রণ করে যা হৃদরোগের ঝুঁকি কমায়। সুতরাং রক্তে কোলেস্টরেলের মাত্রা কমাতে ও হৃদরোগের ঝুঁকি কমাতে নিয়মিত সঠিক পরিমাণের মেথি গ্রহণ করা যেতে পারে।

৬. হরমোনের ভারসাম্য রক্ষায়ঃ মেথি পুরুষ ও মহিলা উভয়ের হরমোনের ভারসাম্য বজায় রাখে। প্রজনন স্বাস্থ্য উন্নত করে। পুরুষদের স্বাভাবিক হরমোনের ভারসাম্য বজায় রাখে। 

৭. নারীদের সমস্যায়ঃ মেথি নারীদের মাসিকের সমস্যায় অনেক উপকার করে থাকে। নারীদের অনিয়মিত ঋতুস্রাব, ঋতুস্রাব জনিত ব্যথা কমানোর পাশাপাশি মাসিক চক্রের অন্যান্য সমস্যার সমাধান করে থাকে। 

৮. পুরুষদের সমস্যায়ঃ পুরুষদের বিভিন্ন সমস্যা সমাধানে মেথির যথেষ্ট উপকারিতা রয়েছে। পুরুষদের হার্নিয়া রোগের চিকিৎসায় মেথি উপকারে আসে। এছাড়া পুরুষদের প্রজনন ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি  টেস্টোস্টেরন হরমোনের স্তর বৃদ্ধিতে সহায়তা করে থাকে।

৯. ওজন নিয়ন্ত্রণেঃ ওজন নিয়ন্ত্রণে রাখতে মেথি বীজের অনেক উপকারিতা রয়েছে। মেথি খেলে অনেকক্ষণ পেট ভরা অনুভূত হয় যার ফলে অতিরিক্ত ক্ষুধা নিবারণ হয় ও অতিরিক্ত ক্যালোরি গ্রহণ থেকে দূরে থাকা যায় যার ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে। স্বাস্থ্যকর খাবার ও নিয়মিত ব্যায়ামের পাশাপাশি মেথি বীজ গ্রহণ করলে ভালো ফলাফল পাওয়া যেতে পারে।

১০. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেঃ মেথিতে থাকা প্রোটিন, ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে এবং শরীরকে বিভিন্ন সংক্রমণের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে।

১১. বুকের দুধ উৎপাদনেঃ মেথি মায়েদের বুকে দুধ উৎপাদন বৃদ্ধি করে বলে গবেষণায় দেখা গেছে। মেথি শাক ও মেথি বীজ গ্রহণ করলে বুকের দুধ বৃদ্ধি পায় এবং মা ও শিশুর স্বাস্থ্য ভালো থাকে বলে মনে করা হয়। তবে এ বিষয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করাই ভালো। 

১২. রক্তস্বল্পতা পূরণেঃ মেথিতে যথেষ্ট পরিমাণ আয়রন রয়েছে যার রক্তস্বল্পতা পূরণে সহায়ক হতে পারে। মেথি রক্তের লোহিত রক্ত কণিকা বৃদ্ধিতে সাহায্য করে। সুষম খাদ্য হিসেবে মেথি গ্রহণ করলে শরীরে রক্তস্বল্পতা পূরণে সহায়ক হতে পারে।

১৩. শরীরের পুষ্টির চাহিদা পূরণেঃ শরীরের পুষ্টির চাহিদা পূরণে মেথি সহায়ক হতে পারে। মেথিতে প্রচুর পরিমাণে ভিটামিন প্রোটিন ও খাদ্য আঁশ রয়েছে যার শরীরে পুষ্টির চাহিদা পূরণে সাহায্য করতে পারে। নিয়মিত পরিমিত পরিমাণ মেথি গ্রহণ করলে স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক হতে পারে।

১৪. প্রদাহ কমাতেঃ মেথিতে থাকা ভেষজ উপাদান প্রদাহ কমাতে সহায়ক হতে পারে। মেথির বীজে থাকা অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান জয়েন্টের ব্যথা ও প্রদাহ কমাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। 

১৫. হাড়ের স্বাস্থ্যেঃ মেথি বীজে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম এর মত খনিজউপাদানের উপস্থিতি রয়েছে যা পুরুষ ও মহিলার হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক হতে পারে।

চুলের যত্নে কালোজিরা ও মেথির উপকারিতা

চুলের যত্নে কালোজিরা ও মেথি কতটা উপকারি সে সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করব। বহু যুগ ধরে চুলের যত্নে কালোজিরা ও মেথির ব্যবহার হয়ে আসছে। কালোজিরা ও মেথিতে থাকা ভিটামিন প্রোটিন ভেষজ গুণাবলী ও অ্যান্টিঅক্সিডেন্ট চুলের বিভিন্ন সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। চলুন তাহলে কথা না বাড়িয়ে কালোজিরা ও মেথি চুলের যত্নে কতটা উপকারী আলোচনা করা যাক।

চুল পড়া কমাতেঃ কালোজিরাতে থাকা থাইমোকুইনন ও মেথিতে থাকা প্রোটিন ও আয়রন চুলের গোড়া মজবুত করে চুল পড়া কমাতে সাহায্য করে। চুল পড়া কমাতে এক টেবিল চামচ মেথি, এক চা চামচ কালোজিরা, চার পাঁচটাটা আমলকি ও এক চামচ কারি পাতা একসাথে থেঁতো করে নারিকেল তেলের সঙ্গে কিছুটা জাল দিয়ে নিতে হবে এরপর নামিয়ে ঠান্ডা করে ছাকনি দিয়েছে ছেকে নিয়ে বোতলের সংরক্ষণ করতে পারেন এবং এই মিশ্রণটি নিয়মিত চুলে ব্যবহার করলে চুল পড়া কমাতে সাহায্য করবে।

নতুন চুল গজাতেঃ মেথিতে থাকা নিকোটিনিক এসিড ও অ্যামিনো এসিড এবং কালোজিরার পুষ্টিগুণ চুলের ফলিকল সুস্থ রাখতে সাহায্য করে ও নতুন চুল গজাতে সাহায্য করে। সুতরাং চুল পড়া কমাতে ও নতুন চুল গজানোর জন্য নিয়মিত চুলে মেথি ও কালোজিরা লাগানো যেতে পারে।

খুশকি দূর করতেঃ খুশকি দূর করতে কালোজিরা ও মেথি অনেক ভূমিকা রাখতে পারে। কালোজিরা প্রদাহ নাশক উপাদান মাথার ত্বকের বিভিন্ন সমস্যা দূর করে যা খুশকি হওয়া থেকে বিরত রাখে। মেথি মাথার ত্বক আর্দ্র রাখে যা খুশকি দূর করতে সাহায্য করে।

চুল নরম ও উজ্জ্বল করতেঃ চুল নরম ও উজ্জ্বল করতে কালোজিরা ও মেথি অনেক উপকারী। মেথি সারারাত ভিজিয়ে রেখে এই মেথি পেস্ট করে তা মাথায় এপ্লাই করুন এবং আধা থেকে এক ঘন্টা পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন এতে চুলে কন্ডিশনারের কাজ করবে। অন্যদিকে কালোজিরা তেল চুলে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এতে চুল অনেক নরম ও উজ্জ্বল দেখায়।

মাথার ত্বক ভালো রাখতেঃ কালোজিরা ও মেথির অ্যান্টিঅক্সিডেন্ট মাথার ত্বকের অক্সিডেটিভ স্ট্রেস থেকে সুরক্ষা দেয় ও স্কেলপের বজায় রাখতে সাহায্য করে।

চুলের অকালপক্কতা রোধেঃ নারিকেল তেলের সাথে মেথি ও কালোজিরা ভিজিয়ে রেখে এই তেল নিয়মিত ব্যবহার করলে চুলের অকালপক্ষতা রোধে সহায়ক হতে পারে।

কালোজিরা ও মেথি একসঙ্গে খাওয়ার উপকারিতা 

কালোজিরা ও মেথি একসঙ্গে খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। যেহেতু এ দুটি উপাদানে রয়েছে অনেক পুষ্টিগুণ ও ভেষজ উপাদান যা শরীরের জন্য অনেক উপকারিতা বয়ে নিয়ে আসতে পারে। কালোজিরাতে থাকা থাইমোকুইনন ও মেথিতে থাকা খাদ্য আশ ও খনিজ উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, হজম শক্তি উন্নত ও রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। কালোজিরা ও মেথি একসঙ্গে খেলে যে উপকারিতা গুলো পেতে পারেন তাহলো-

  • শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়ক হতে পারে।
  • ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। 
  • হজম শক্তি উন্নত করতে পারে।
  • রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে।
  • শরীরে প্রদাহ কমাতে সাহায্য করতে পারে।
  • শরীরে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজ উপাদান সরবরাহ করতে পারে।

কালোজিরা ও মেথির পুষ্টিগুণ

কালোজিরা ও মেথির রয়েছে অসংখ্য পুষ্টিগুণ। এ দুটি উপাদান অসংখ্য ভেষজ উপাদানে ভরপুর। কালোজিরা ওমেথির যত পুষ্টিগুণ রয়েছে তা অন্য কোন উপাদানে সচরাচর পাওয়া যায় না। চলুন তাহলে কথা না বাড়িয়ে জেনে নেয়া যাক প্রতি ১০০ গ্রাম কালোজিরা ও মেথিতে কি পরিমান পুষ্টি রয়েছে সে সম্পর্কে।

পুষ্টি উপাদান কালোজিরাতে রয়েছে মেথিতে রয়েছে
শক্তি ৩৪৫ কিলো ক্যালরি ৩২৩ কিলো ক্যালরি
প্রোটিন ১৬.৮ গ্রাম ২৩.0 গ্রাম
চর্বি ২২.৩ গ্রাম ৬.৪ গ্রাম
কার্বোহাইড্রেট ৪৪.২ গ্রাম ৫৮.৪ গ্রাম
খাদ্য আঁশ ১০.৫ গ্রাম ২৪.৬ গ্রাম
ক্যালসিয়াম ৫৭০ মিলিগ্রাম ১৭৬ মিলিগ্রাম
আয়রন ৯.৭ মিলিগ্রাম ৩৩.৫ মিলিগ্রাম
ম্যাগনেসিয়াম ২৬৫ মিলিগ্রাম ১৯১ মিলিগ্রাম
ফসফরাস ৫৪৩ মিলিগ্রাম ২৯৬ মিলিগ্রাম
পটাশিয়াম ৫৮৮ মিলিগ্রাম ৭৭০ মিলিগ্রাম
সোডিয়াম ৮৮ মিলিগ্রাম ৬৭ মিলিগ্রাম
জিংক ৬.০ মিলিগ্রাম ২.৫ মিলিগ্রাম
কপার ০.৯ মিলিগ্রাম ১.১ মিলিগ্রাম
ম্যাঙ্গানিজ ২.৪ মিলিগ্রাম ১.২ মিলিগ্রাম
ভিটামিন বি১ ০.৪ মিলিগ্রাম ০.৩ মিলিগ্রাম
ভিটামিন বি ২ ০.৩ মিলিগ্রাম ০.৪ মিলিগ্রাম
ভিটামিন বি ৩ ৪.৬ মিলিগ্রাম ০.৬ মিলিগ্রাম
ভিটামিন বি ৬ ০.৪ মিলিগ্রাম ৫৭ মাইক্রোগ্রাম

কালোজিরার অপকারিতা

 কালোজিরার অপকারিতা সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। কালোজিরা যেমন অসংখ্য ভেষজ গুণাবলীতে ভরপুর তেমনি এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। সব কিছুরই একটা নিয়ম রয়েছে নিয়মের বাইরে যা কিছু করা হয় তাই বিপদ ডেকে আনতে পারে। কালোজিরা পরিমিত পরিমাণে নিয়মিত খেলে এটা যেমন স্বাস্থ্যের জন্য অনেক উপকারী হয় তেমনি পরিমাণ ছাড়া অতিরিক্ত খেলে স্বাস্থ্যের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। অতিরিক্ত কালোজিরা খাওয়ার ফলে যে অপকারিতা গুলো দেখা দিতে পারে সে সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করব। চলুন তাহলে আলোচনা করা যাক।

এলার্জি সমস্যাঃ কিছু কিছু মানুষের এলার্জির পরিমাণ বেশি থাকে। সে ক্ষেত্রে কালোজিরা খেলে বা কালোজিরা তেল ব্যবহার করলে এলার্জি সমস্যা আরো বেড়ে যেতে পারে। যেমন ত্বকে ফুসকুড়ি, লালচে ভাব, চুলকানি র‍্যাশ ও জ্বালাপোড়া হতে পারে। সে ক্ষেত্রে অবশ্যই কালোজিরা খাওয়া বন্ধ করে ডাক্তারের পরামর্শ নেয়া উচিত।

গর্ভাবস্থায়ঃ গর্ভাবস্থায় কালোজিরা অতিরিক্ত গ্রহণ করলে জরায়ু সংকুচিত হতে পারে। গর্ভাবস্থায় রান্নায় ব্যবহৃত পরিমাণ কালোজিরা খাওয়া যেতে পারে। তাছাড়া গর্ভাবস্থায় অতিরিক্ত কালোজিরা খেলে গর্ভপাতেরও সম্ভাবনা রয়েছে। তাই সে ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত।

রক্তচাপ কমে যেতে পারেঃ কালোজিরা যেহেতু উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে তাই যাদের অতি মাত্রায় রক্তচাপ কম তাদের কালোজিরা না খাওয়াই উচিত। কেননা এটি অতিমাত্রায় রক্তচাপ কমিয়ে দিতে পারে।

রক্তের শর্করার মাত্রা কমে যেতে পারেঃ কালোজিরা রক্তের গ্লুকোজ এর মাত্রা কমাতে সাহায্য করে। তাই যারা ডায়াবেটিসের ওষুধ ও ইনসুলিন ব্যবহার করেন তারা অতিরিক্ত কালোজিরা খেলে রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি কমে যেতে পারে। তাই এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

রক্তপাতের ঝুঁকিঃ কালোজিরা রক্ত জমাট বাধার প্রক্রিয়াকে প্রভাবিত করে। যার ফলে অতিরিক্ত কালোজিরা খেলে রক্ত জমাট বাধা কমে যেতে পারে এবং রক্তপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং যারা রক্ত পাতলা হওয়ার ওষুধ সেবন করেন বা যাদের অস্ত্র প্রচার হওয়ার রয়েছে তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া কালোজিরা গ্রহণ করবেন না।

ঔষুধের সঙ্গে পারস্পরিক প্রতিক্রিয়াঃ কালোজিরা কিছু ঔষধের কার্যকলাপের ওপর প্রভাব ফেলতে পারে। যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও রক্ত পাতলা করা ওষুধ সেবন করেন তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কালোজিরা খাওয়া উচিত।

পেটের অস্বস্তি ভাবঃ অতিরিক্ত কালোজিরা গ্রহণ করলে কিছু কিছু মানুষের ক্ষেত্রে পেট ফোলা, গ্যাস পেটে অস্বস্তি ভাব ও বমি বমি হতে পারে। তাই অতিরিক্ত কালোজিরা না খেয়ে পরিমিত পরিমাণ কালোজিরা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো।

কিডনি ও লিভারের জটিল রোগেঃ যাদের কিডনি ও লিভারের জটিল রোগ রয়েছে তারা ভেষজ উপাদান গ্রহণের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেয়া উচিত। তা না হলে হিতে বিপরীত হতে পারে।

মেথির অপকারিতা

কালোজিরার মত মেথিরও কিছু অপকারিতা রয়েছে। মেথি বিভিন্ন ভেষজ গুনে গুণান্বিত হলেও অতিরিক্ত খেলে স্বাস্থ্যর জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। পরিমিত পরিমাণ মেথি খেলে শরীরের জন্য অনেক উপকারী কিন্তু যখন অতিরিক্ত পরিমাণ মেথি খাওয়া হয় তখন শরীরে নানা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। চলুন তাহলে কথা না বাড়িয়ে মেথির অপকারিতা গুলো সম্পর্কে আলোচনা করা যাক।

গর্ভাবস্থায়ঃ গর্ভাবস্থায় অতিরিক্ত মেথি খেলে জরায়ু সংকোচন এর সম্ভাবনা রয়েছে। তাই গর্ভাবস্থায় মেথি খাওয়ার ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ অনুযায় খাওয়া উচিত। 

রক্তচাপ কমে যাওয়াঃ মেথি সাধারণত উচ্চ রক্তচাপের ক্ষেত্রে ভালো কাজ করে। যাদের রক্তচাপ অনেক কম অথবা যারা উচ্চ রক্তচাপের ওষুধ সেবন করেন তারা অতিরিক্ত মেথি খাওয়ার ফলে রক্তচাপ স্বাভাবিকের চেয়ে বেশি কমে যেতে পারে। যা স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে।

হজম জনিত সমস্যাঃ যদিও মেথি পেটের বিভিন্ন সমস্যায় অনেক উপকারী কিন্তু অতিরিক্ত পরিমাণ মেথি খেলে পেটের হজম জনিত সমস্যা হতে পারে। এর ফলে গ্যাস, পাতলা পায়খানার মতো সমস্যা দেখা দিতে পারে তাই প্রথমবার খাওয়ার ক্ষেত্রে অল্প অল্প থেকে শুরু করতে হবে।

রক্তে শর্করার মাত্রা কমে যাওয়াঃ মেথি রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করে। যারা ডায়াবেটিসে ওষুধ খান বা ইনসুলিন ব্যবহার করেন তারা অতিরিক্ত মেথি খেলে রক্তের শর্করার মাত্রা স্বাভাবিকের চেয়ে কমে যেতে পারে। সে ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উচিত।

এলার্জির প্রভাবঃ যাদের অ্যালার্জি সমস্যা রয়েছে তারা হঠাৎ করে বা বেশি পরিমাণে মেথি গ্রহণ করলে এলার্জির পরিমাণ বেড়ে যেতে পারে। সে ক্ষেত্রে অবশ্যই মেথি খাওয়া বন্ধ করতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে।

শরীর বা প্রস্রাবের গন্ধঃ মেথি খাওয়ার ফলে শরীর বা প্রস্রাবের গন্ধ হতে পারে। যদিও এটা কোন অপকারিতা নয় তবুও অনেকের ক্ষেত্রে এটা অস্বস্তি লাগতে পারে।

পুষ্টি শোষণে প্রভাবঃ মেথিতে রয়েছে প্রচুর পরিমাণ খাদ্য আঁশ। অতিরিক্ত মেথি গ্রহণের ফলে কিছু খনিজ উপাদানের শোষণ কমে যেতে পারে যার ফলে পেটের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।

কালোজিরা খাওয়ার নিয়ম

কালোজিরা খাওয়ার নিয়ম সম্পর্কে এ অংশে আলোচনা করব। ইতিমধ্যে আপনারা কালোজিরার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। পরিমিত পরিমাণ কালোজিরা নিয়মিত খেলে অনেক উপকার পাওয়া যায় আবার অতিরিক্ত কালোজিরা শরীরে নানা সমস্যা দেখা দেয়। সুতরাং কি পরিমাণ এবং কখন কখন কালোজিরা খেলে উপকার পাওয়া যাবে সে সম্পর্কে এখন আলোচনা করব।

  • দৈনিক আধা থেকে এক চামচ কালোজিরা খাওয়া উচিত এর বেশি খাওয়া উচিত নয়।
  • কালোজিরা প্রতিদিন সকালবেলা চিবিয়ে খাওয়া যেতে পারে এতে শরীর উপকার পাওয়া যায়।
  • মধুর সঙ্গে মিশিয়ে কালোজিরা খেলে সর্দি কাশি নিরাময় হয়।
  • হালকা গরম পানির সাথে কালোজিরা গুঁড়ো মিশিয়ে সকালে খালি পেটে ও রাতে খাওয়া যেতে পারে।
  • রাতে ভিজিয়ে রেখে সকালের সেই কালোজিরা খেতে পারেন।
  • পিয়াজ রসুন এর সাথে কালোজিরা মেশিয়ে ভর্তা বানিয়ে খেতে পারেন এতে রুচি বাড়বে।
  • সুগন্ধের জন্য ডাল, সবজি, রুটির সঙ্গে  ছিটিয়ে খেতে পারেন।
  • চাটনি রান্না করার সময় কালোজিরা ব্যবহার করে খেতে পারেন।
  • বিস্কুট কেক মিষ্টির মত খাবারের কালোজিরা ব্যবহার করা যায়। 

মেথি খাওয়ার নিয়ম

মেথি খাওয়ার নিয়ম সম্পর্কে এখন আলোচনা করব। প্রতিদিন কি পরিমানে বা কিভাবে মেথি খাওয়া যায় সে সম্পর্কে এখন আলোচনা করব। চলুন তাহলে মেথি খাওয়ার নিয়ম সম্পর্কে জানা যাক।

  • প্রতিদিন এক থেকে দুই চামচ মেথি খাওয়া যায় এর বেশি খাওয়া উচিত নয়।
  • মেথি সারারাত ভিজিয়ে সকালে পানিসহ খেতে পারেন এতে উপকার পাবেন।
  • মেথি শুধু চিবিয়েও খাওয়া যায়।
  • প্রতিদিন হাফ থেকে এক চা চামচ মেথি গুঁড়ো কুসুম গরম পানির সঙ্গে অথবা দুধ বা দইয়ের সঙ্গে মিশেও খেতে পারেন।
  • ডাল সবজি মাছ মাংসের সাথেও মেথি মেশানো যায়
  • মেথি অঙ্কুরিত করে সালাতের সঙ্গে খাওয়া যায়।
  • মেথি সকালে খালি পেটে খেলে বেশি উপকার পাওয়া যায় তবে যদি কারো অস্বস্তি লাগে তাহলে খাবারের পরেও খেতে পারেন।
  • মেথি গাছ শাক হিসেবে খাওয়া যায়।

যারা কালোজিরা ও মেথি খাবেন না

কালোজিরা ও মেথি অনেক পুষ্টিগুণ সম্পন্ন ও ভেষজ গুণাবলিতে ভরপুর। তবে এটা সব সবার জন্য উপকারী হবে যে এমনটি নয়। কারো কারো ক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে। সুতরাং কারা কারা কালোজিরা মেথি খাওয়ার ব্যাপারে সতর্ক থাকবেন সে ব্যাপারে এখন আলোচনা করব।

  • গর্ভবতী মহিলারা বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া কালোজিরা ও মেথি খাওয়া থেকে বিরত থাকবেন।
  • যাদের রক্তচাপ অনেক কম তারা মেথি ও কালোজিরা খাওয়া থেকে বিরত থাকবেন।
  • যাদের রক্তে শর্করার মাত্রা কম তারা কালোজিরা ও মেথি থেকে দূরে থাকবেন।
  • যাদের প্রচুর পরিমাণে এলার্জি রয়েছে তারা মেথি ও কালোজিরা খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন।
  • যাদের অপারেশন হওয়ার কথা রয়েছে তারা মেথি ও কালোজিরা খাওয়া থেকে বিরত থাকবেন।
  • গুরুতর লিভার ও কিডনি রোগী ডাক্তারের পরামর্শ ছাড়া কালোজিরা ও মেথি খাবেন না।

কালোজিরা ও মেথি সম্পর্কে পরামর্শ

কালোজিরা ও মেথি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু টিপস আপনাদের এখন জানাবো। চলুন তাহলে জেনে নেওয়া যাক কালোজিরা মেথি সম্পর্কে কিছু পরামর্শ।

  • ভালো মানের শুকনো ও পরিষ্কার কালোজিরা ও মেথি বীজ কিনুন।
  • ভালো করে শুকিয়ে বায়ুরোধী কৌটায় সংরক্ষণ করুন।
  • প্রতিদিন এক থেকে দুই চামচের বেশি মেথি ও হাফ থেকে এক চামচের বেশি কালোজিরা খাওয়া থেকে বিরত থাকুন।
  • দীর্ঘদিন নিয়মিত খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন বিশেষ করে যদি দীর্ঘ মেয়াদি রোগ থেকে থাকে।
  • সুষম খাদ্য, ব্যায়াম ও পর্যাপ্ত ঘুমের সঙ্গে এগুলো গ্রহণ করলে উপকার বেশি পাওয়া যাবে।

FAQ: বহু জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ কালোজিরা ও মেথির উপকারিতা কি?

উত্তরঃ কালোজিরা ও মেথি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, হজম শক্তি উন্নত করে প্রভৃতি।

প্রশ্নঃ প্রতিদিন কালোজিরা ও মেথি খাওয়া কি নিরাপদ?

উত্তরঃ হ্যাঁ, একজন সুস্থ ও প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রতিদিন পরিণত পরিমাণ কালোজিরা মেথি খেতে পারেন। তবে ডায়াবেটিস জটিল কিডনি রোগ বা দীর্ঘমেয়াদি কোন রোগ থাকলে ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয়।

প্রশ্নঃ কালোজিরা মেথি কি একসঙ্গে খাওয়া যায়?

উত্তরঃ হ্যাঁ, পরিমিত পরিমাণ কালোজিরা ওমেথি রাতে ভিজে রেখে সকালে খাওয়া যায় তবে অতিরিক্ত খাওয়া উচিত নয়।

প্রশ্নঃ প্রতিদিন কতটুকু কালোজিরা মেথি খাওয়া যায়?

উত্তরঃ প্রতিদিন হাফ থেকে এক চা চামচ কালোজিরা ১ থেকে ২ চামচ মেথি খাওয়া যায়।

প্রশ্নঃ কালোজিরা ও মেথির কোন প্রতিক্রিয়া আছে কি?

উত্তরঃ হ্যাঁ, অতিরিক্ত কালোজিরা ও মেথি খেলে পেটের বিভিন্ন সমস্যা রক্তের শর্করা মাত্রা কমে যাওয়া ও রক্তচাপ অনেক কমে যেতে পারে।

প্রশ্নঃ কারা কালোজিরা ওমেথি খাওয়া থেকে বিরত থাকবে?

উত্তরঃ যাদের রক্তের চাপ কম, রক্তের শর্করার মাত্রা কম, ডায়াবেটিস ও জটিল কিডনি রোগে আক্রান্ত ও যারা রক্ত পাতলা করে ওষুধ সেবন করছেন তারা কালোজিরা ও মেথি খাওয়া থেকে বিরত থাকবেন।

শেষ কথাঃ কালোজিরা ও মেথির উপকারিতা

কালোজিরা ও মেথির পুষ্টিগুণ, উপকারিতা, অপকারিতা ও খাওয়ার নিয়ম সম্পর্কে আজকের এই আর্টিকেলে যতদূর সম্ভব বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করছি আপনারা মনোযোগ সহকারে এই আর্টিকেলে শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে কালোজিরা ও মেথির যাবতীয় বিষয় সম্পর্কে যথেষ্ট ধারণা লাভ করতে পারবেন এবং উপকৃত হবেন। 

আপনারা যদি আমার এই আর্টিকেলের মাধ্যমে উপকৃত হন তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। কালোজিরা ও মেথি অনেক ভেষজ পুষ্টিগুণ সম্পন্ন ও মসলার বিশেষ উপাদান হিসেবে যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে। সুতরাং কালোজিরা ও মেথি খাওয়ার পূর্বে অবশ্যই এর পুষ্টিগুণ উপকারিতা এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কেও আপনাদের ধারণা লাভ করা জরুরী। 

যে কারণে আজকের এই আর্টিকেল লেখা। আশা করছি আমি আপনাদের কালোজিরা ও মেথি সম্পর্কে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি। আজকের লেখা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url