কখন একই বছরে তিনটি ঈদ ও দুটি হজ উদযাপন হতে যাচ্ছে
কখন একই বছরে তিনটি ঈদ ও দুটি হজ উদযাপন হতে যাচ্ছে বিষয়টা শুনতে কেমন আশ্চর্যজনক মনে হচ্ছে তাই না। একই বছরে তিনটি ঈদ ও দুটি হজ শুনতে আশ্চর্যজনক মনে হলেও বাস্তবে এটা সম্ভব হতে যাচ্ছে। আজকের আর্টিকেলে কখন একই বছরে তিনটি ঈদ ও দুটি হজ উদযাপন হতে যাচ্ছে
সে বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করতে চেষ্টা করব এবং আপনাদের সবকিছু সবিস্তারে জানানোর চেষ্টা করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে আলোচনা করা যাক কোন আরবি বছর ও কোন ইংরেজি বছরে তিনটি ঈদ ও দুটি হজ উদযাপন হতে যাচ্ছে।
পোস্ট সূচিপত্রঃ কখন একই বছরে তিনটি ঈদ ও দুটি হজ উদযাপন হতে যাচ্ছে
- কখন একই বছরে তিনটি ঈদ ও দুটি হজ উদযাপন হতে যাচ্ছে
- কিভাবে একই বছরে তিনটি ঈদ ও দুটি হজ উদযাপন সম্ভব
- কখন একই বছরে দুটি আরাফাহ অনুষ্ঠিত হবে
- ২০৩৯ সালে কখন কখন ঈদ উদযাপন হবে
- ২০৩৯ সালে কখন কখন হজ উদযাপন হবে
- কখন একই বছরে দুটি রমজান আসবে
- এই ঘটনা কেন এত গুরুত্বপূর্ণ
- FAQ: বহুল জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
- শেষ কথাঃ কখন একই বছরে তিনটি ঈদ ও দুটি হজ উদযাপন হতে যাচ্ছে
কখন একই বছরে তিনটি ঈদ ও দুটি হজ উদযাপন হতে যাচ্ছে
কখন একই বছরে তিনটি ঈদ ও দুটি হজ উদযাপন হতে যাচ্ছে এই বিস্ময়কর ও আশ্চর্যজনক প্রশ্নের উত্তর মিলছে ইংরেজি বছর ২০৩৯ সালে ও হিজরি ১৪৬০ সনে। ২০৩৯ সালে মুসলিম সম্প্রদায় একই বছরে তিনটি পৃথক পৃথক ঈদ ও দুটি হজ পালনের মত সৌভাগ্য লাভ করতে যাচ্ছে। এটি আসলেই ইতিহাসে একটি বিরল ঘটনা যা মুসলিম সম্প্রদায় উপলব্ধি করতে যাচ্ছে।
সৌদি আরবের প্রখ্যাত জলবায়ু ও জ্যোতির্বিজ্ঞান বিশেষজ্ঞ ড.আব্দুল্লাহ আল মিশনাত ২০৩৯ সালে একই বছরের তিনটি ঈদ ও দুটি হজ উদযাপন হবে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন সূর্য কেন্দ্রিক গ্রেগরিয়ান ক্যালেন্ডারের তুলনায় চন্দ্রকেন্দ্রিক হিজরি ক্যালেন্ডার প্রতিবছর ১০-১১ দিন কম হওয়ায় এই আশ্চর্যজনক ও চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে।
২০৩৯ সালের শুরুর দিকে অর্থাৎ জানুয়ারিতে একটি ঈদুল আযহা ও ও বছরের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বরে আরেকটি ঈদুল আযহা ও দুই ঈদের মাঝামাঝিতে একটি ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। এই একই বছরে দুটি ঈদুল আযহা অনুষ্ঠিত হওয়ায় দুটি পৃথক পৃথক হজ ও অনুষ্ঠিত হবে। এটি আসলে একটি চাঞ্চল্যকর ঘটনার আবির্ভাব হতে যাচ্ছে।
কিভাবে একই বছরে তিনটি ঈদ ও দুটি হজ উদযাপন সম্ভব
কখন একই বছরে তিনটি ঈদ ও দুটি হজ উদযাপন হতে যাচ্ছে এ সম্পর্কে আলোচনায় এখন আলোচনা করব কিভাবে একই বছরে তিনটি ঈদ ও দুটি হজ উদযাপন সম্ভব তা নিয়ে। বিশেষজ্ঞদের মধ্যে ইংরেজি গ্রেগরিয়ান ক্যালেন্ডার মূলত সূর্য কেন্দ্রিক যা ৩৬৫ বা ৩৬৬ দিনে অপরদিকে হিজরী ক্যালেন্ডার মূলত চন্দ্রকেন্দ্রিক যা ৩৫৪ অথবা ৩৫৫ দিনে।
এই পার্থক্যের কারণে প্রতিবছর ইংরেজি বছরের তুলনায় হিজরী বছরগুলো ১০-১১ দিন করে এগিয়ে আসে। যার ফলে একটা নির্দিষ্ট সময় পর পর একই গ্রেগরিয়ান বছরের একাধিক রমজান, একাধিক ঈদ ও একাধিক হজ অনুষ্ঠিত হওয়া সম্ভব হয়। যখন কোন বছরের শুরুতে ঈদুল আযহা ও বছরের শেষ দিকে আরেকটি ঈদুল আযহা অনুষ্ঠিত হয়।
তখন স্বাভাবিকভাবে মাঝখানে একটি ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়। এভাবেই একই বছরে তিনটি ঈদ উদযাপন হওয়া সম্ভব। আর যখন কোন বছরের শুরুতে ও শেষে দুটি পৃথক পৃথক ঈদুল আযহা অনুষ্ঠিত হয় তখন স্বাভাবিকভাবে দুটি পৃথক পৃথক হজ উদযাপন হয়ে থাকে। এভাবেই একই বছরে তিনটি ঈদ ও দুটি হজ উদযাপন হওয়া সম্ভব।
কখন একই বছরে দুটি আরাফাহ অনুষ্ঠিত হবে
একই বছরে দুটি হজ অর্থাৎ দুটি আরাফার দিন পাবে মুসলমান জাতি। এটি শুনতে আশ্চর্যজনক হলেও সত্যি এটি সম্ভব হতে যাচ্ছে। ২০৩৯ সালে মুসলমান জাতি পৃথক পৃথক দুটি আরাফার দিন পেতে যাচ্ছে। ২০৩৯ সালে একই বছরে জানুয়ারিতে একটি হজ ও বছরের শেষে ডিসেম্বরের মাসে আরেকটি হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আরও পড়ুনঃ আরবী ইংরেজী ১২ মাসের ক্যালেন্ডার ২০২৬- আরবি ইংরেজি মাসের নাম
ফলে একই বছরে দুটি আরাফার দিন পেতে যাচ্ছে মুসলিম সম্প্রদায়। আরাফার দিন হজের
সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ যেদিন হাজিরা আরাফার ময়দানে সমবেত হয়ে দোয়া ও ইবাদতে
মশগুল থাকেন। ফলে এই দিনটি মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সৌভাগ্যময় দিন
যা মুসলমানরা ২০৩৯ সালে একই বছরে দুইবার পেতে যাচ্ছে।
২০৩৯ সালে কখন কখন ঈদ উদযাপন হবে
কখন একই বছরে তিনটি ঈদ ও দুটি হজ উদযাপন হতে যাচ্ছে এ সম্পর্কে আলোচনায় এখন আলোচনা করব ২০৩৯ সালে কখন কখন ঈদ উদযাপন হবে তা নিয়ে। ইংরেজি গ্রেগরিয়ান ক্যালেন্ডার ও হিজরী ক্যালেন্ডার এর পার্থক্যের কারণে প্রতিবছর ১০-১১ দিন করে হিজরী বছর এগিয়ে আসে। যার ধারাবাহিকতায় ২০৩৯ সালে বছরের শুরুতে একটি ঈদ মাঝামাঝিতে একটি আর বছরের শেষে আরেকটি ঈদ অনুষ্ঠিত হবে। ফলে মুসলিম সম্প্রদায় একই বছরে পৃথক পৃথক তিনটি ঈদ উদযাপনের মাধ্যমে ঈদের আনন্দ উপভোগ করতে পারবে। ২০৩৯ সালে যখন যখন ঈদ উদযাপন হওয়ার সম্ভাবনা রয়েছে তা হলোঃ
- ৬ জানুয়ারি ঈদুল আযহা
- ১৯ অক্টোবর ঈদুল ফিতর
- আবারো ২৬ ডিসেম্বর ঈদুল আযহা
২০৩৯ সালে কখন কখন হজ উদযাপন হবে
২০৩৯ সালে মুসলমান সম্প্রদায় দুটি হজ উদযাপনের মাধ্যমে বিরল ঘটনার সাক্ষী হতে
যাচ্ছে।২০৩৯ সালের জানুয়ারি মাসে ৬ তারিখ ও আরবি ১০ জিলহজ ১৪৬০ হিজরী প্রথম ঈদুল
আযহা ও এর আগে প্রথম হজ অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় হজ অনুষ্ঠিত হবে ডিসেম্বর
মাসে ২৬ ডিসেম্বর ও ১০ জিলহজ্ব ১৪৬১ হিজরী দ্বিতীয় ঈদুল আযহা এর আগে। এই বছরে
মুসলমানরা পৃথক পৃথক দুটি হজ ও দুটি আরফার মত পবিত্রতম দিন লাভের সৌভাগ্য অর্জন
করতে পারবে।
কখন একই বছরে দুটি রমজান আসবে
কখন একই বছরে তিনটি ঈদ ও দুটি হজ উদযাপন হতে যাচ্ছে এমন প্রশ্নের সাথে সাথে আরেকটি প্রশ্নের মুখোমুখি মানুষ হতে যাচ্ছে তা হচ্ছে কখন একই বছরে দুটি রমজান আসতে যাচ্ছে। ২০৩৯ সালে যেমন একই বছরে তিনটি ঈদ ও দুটি হজ উদযাপন হতে যাচ্ছে তেমনি ২০৩০ সালে একই বছরে দুটি পৃথক পৃথক রমযানের মত পবিত্রতম মাস লাভের সৌভাগ্য হচ্ছে মুসলিম সম্প্রদায়ের।
২০৩০ সালে জানুয়ারিতে একটি রমজান মাসের শুরু হবে এবং একই বছরে ডিসেম্বরের আরেকটি রমজানের দেখা মিলবে। এটি মূলত ইংরেজি সূর্য কেন্দ্রিক গ্রেগরিয়ান ক্যালেন্ডার ও হিজরী চন্দ্র ভিত্তিক ক্যালেন্ডারের পার্থক্যের কারণে হয়ে থাকে। এর পার্থক্যের কারণে প্রতি ৩৩ বছর পর পর এ ঘটনার পুনরাবৃত্তি হয়ে থাকে। এর আগে ১৯৯৭ সালের শেষবারের মতো এমন ঘটনা ঘটেছিল।
এই ঘটনা কেন এত গুরুত্বপূর্ণ
একই বছরে তিনটি ঈদ ও দুটি হজ উদযাপন হতে যাচ্ছে এই ঘটনা টি অনেক গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে এটি ইসলামিক ক্যালেন্ডারের বৈজ্ঞানিক দিক ও ধারাবাহিকতাকে স্পষ্টভাবে তুলে ধরে। যদিও এটা নতুন কোন ঘটনা নয় এটি ইংরেজি সূর্যকেন্দ্রিক গ্রেগরিয়ান ক্যালেন্ডার ও হিজরী চন্দ্রভিত্তিক ক্যালেন্ডার এর পার্থক্যর কারণে প্রতি ৩৩ বছর পরপর এমন ঘটনার আবির্ভাব ঘটে থাকে।
এটি মুসলমানের জীবনে একটি ঐতিহাসিক গুরুত্ব বহন করে কেননা এটি সবার জীবনে বারবার আসে না। এটি বিশ্বজুড়ে হজ ব্যবস্থাপনা, প্রশাসনিক পরিকল্পনা ও ধর্মীয় প্রস্তুতির ক্ষেত্রে বিশেষ গুরুত্ব পায়। অনেক মুসলমানের জীবনে এ বছরটি স্মরণীয় হয়ে থাকে কেননা তারা একই বছরে একাধিক ঈদ ও একাধিক হজ পালনের সাক্ষী হওয়ার সৌভাগ্য লাভ করেন।
আরও পড়ুনঃ তারাবির নামাজ সুন্নত না নফল-তারাবির নামাজ পড়া কি বাধ্যতামূলক
FAQ: বহুল জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ কখন একই বছরের তিনটি ঈদ ও দুটি উদযাপন হতে যাচ্ছে?
উত্তরঃ ২০৩৯ সালে একই বছরে তিনটি ঈদ ও দুটি হজ উদযাপন হতে যাচ্ছে।
প্রশ্নঃএমন ঘটনা কত বছর পর পর ঘটে থাকে?
উত্তরঃ এমন ঘটনা ৩৩ বছর পর পর ঘটে থাকে।
প্রশ্নঃ কেন এমন ঘটনা ঘটে থাকে?
উত্তরঃ ইংরেজি সূর্য ভিত্তিক গ্যাগ্রিয়ান ক্যালেন্ডার ও হিজরী চন্দ্রভিত্তিক
ক্যালেন্ডার এর মধ্যে পার্থক্যের কারণে প্রতিবছর হিজরি ক্যালেন্ডার ১০-১১ দিন
এগিয়ে আসে যার ধারাবাহিকতায় প্রতি ৩৩ বছর পর পর এমন ঘটনা ঘটে থাকে।
প্রশ্নঃ হিজরী ক্যালেন্ডার কত দিনে?
উত্তরঃ হিজরী চন্দ্রভিত্তিক ক্যালেন্ডার মূলত ৩৫৪ অথবা ৩৫৫ দিনে হয়ে থাকে।
প্রশ্নঃ কখন একই বছরে দুইবার রমজান হবে?
উত্তরঃ ২০৩০ সালে একই বছরের শুরুতে একটি রমজান ও বছরের শেষে আরেকটি রমজানের দেখা
মিলবে।
শেষ কথাঃ কখন একই বছরে তিনটি ঈদ ও দুটি হজ উদযাপন হতে যাচ্ছে
এই আর্টিকেলে কখন একই বছরে তিনটি ঈদ ও দুটি হজ উদযাপন হতে যাচ্ছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করছি আপনারা আমার এই আর্টিকেল পড়ে জানতে পারবেন কত সালে একই বছরে তিনটি ঈদ ও দুটি হজ উদযাপন হতে যাচ্ছে এবং কত সালে একই বছরে দুইটি রমজানের সাথে দেখা মিলবে মুসলিম সম্প্রদায়ের।
এমন আশ্চর্যজনক ঘটনার সাক্ষী হয়তো সবাই হতে পারে না। তবে আল্লাহ যদি আমাদের হায়াত দারাজ করেন তাহলে হয়তো ২০৩৯ সালে একই বছরে তিনটি ঈদ ও দুটি হজ উদযাপনের ঐতিহাসিক সাক্ষী হওয়ার সৌভাগ্য লাভ করতে পারব ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই আর্টিকেল লেখা এখানে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url