করোনা ভাইরাসের টিকার পার্শ্বপ্রতিক্রিয়া গুলো কি কি-বিস্তারিত জানুন
করোনা ভাইরাসের টিকার পার্শ্বপ্রতিক্রিয়া গুলো কি কি এটা জানার জন্য যারা গুগলে সার্চ করছেন তাদের জন্য আমার আজকের এই লেখা। করোনা কালীন সময়ে করোনা ভাইরাস ছিল গোটা বিশ্বে আতঙ্ক। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে। আর এই করোনার আতঙ্কের অবসান ঘটিয়ে আবিষ্কার হয়েছে করোনা ভাইরাসের টিকার।
এই টিকা অসংখ্য মানুষকে করোনাভাইরাসের আতঙ্কের হাত থেকে রক্ষা করেছে এ নিয়ে বৈজ্ঞানিকভাবে কোন সন্দেহ নেই। তবে পরবর্তীতে এ টিকার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে যার মধ্য কিছু হালকা কিছু মাঝারি কিছু গুরুতর বলে বিবেচিত হয়েছে।
পোস্ট সূচিপত্রঃকরোনা ভাইরাসের টিকার পার্শ্বপ্রতিক্রিয়া
- করোনা ভাইরাসের টিকার পার্শ্বপ্রতিক্রিয়া
- করোনা ভাইরাসের টিকার হালকা পার্শ্বপ্রতিক্রিয়া
- করোনা ভাইরাসের টিকার মাঝারি পার্শ্বপ্রতিক্রিয়া
- করোনা ভাইরাসের গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া
- করোনা টিকায় চুলকানি বা এলার্জি বেড়ে যাওয়া
- নারীদের ক্ষেত্রে করোনার টিকার পার্শ্ব প্রতিক্রিয়া
- তরুণদের মধ্যে করোনার টিকার পার্শ্ব প্রতিক্রিয়া
- করোনায় আক্রান্তদের ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া
- যাদের ক্ষেত্রে বেশি সতর্কতা প্রয়োজন
- পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে করনীয়
- FAQ: প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
- শেষ কথাঃ করোনা ভাইরাসের টিকার পার্শ্বপ্রতিক্রিয়া
করোনা ভাইরাসের টিকার পার্শ্বপ্রতিক্রিয়া
করোনাভাইরাসের টিকা অসংখ্য মানুষকে করোনা ভাইরাস থেকে রক্ষা করলেও এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সবকিছুরই যেমন ভালো দিক রয়েছে তেমনি খারাপ দিক রয়েছে। তেমনি করোনা ভাইরাসের টিকার পার্শ্ব প্রতিক্রিয়ায় অনেকেই ভুক্তভোগী হয়েছে। করোনা ভাইরাসের টিকা নেওয়ার পর বমি বমি ভাব, জ্বর, টিকা দেওয়ার স্থান ফুলে যাওয়া, টিকা দেওয়ার স্থানে ব্যথা বা চুলকানো প্রভৃতি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
৬০ বছরের উর্ধ্বে বয়স্ক ব্যাক্তিদের ক্ষেত্রে দুর্বলতা ও ক্লান্তি দেখা গেছে। আবার অনেকের চুলকানির মত পার্শ্ব প্রতিক্রিয়া ও দেখা গেছে। গবেষণায় বলেছে টিকা নেওয়ার পর সবারই পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তবে কারো কারো ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়ার মাত্রা সামান্য বেশি হতে পারে। নারী ও তরুণদের ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া কিছুটা বেশি হতে পারে। পার্শ্বপ্রতিক্রিয়ার মাত্রা কারো হালকা কারো মাঝারি কারো গুরুতর হতে পারে। চলুন তাহলে করোনাভাইরাসের টিকার পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি কি তা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করা যাক।
করোনা ভাইরাসের টিকার হালকা পার্শ্বপ্রতিক্রিয়া
করোনা ভাইরাসের টিকার পার্শ্বপ্রতিক্রিয়া গুলো কি কি এ সম্পর্কে আলোচনায় প্রথমে আলোচনা করব করোনাভাইরাসের টিকার হালকা যেসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে তা নিয়ে। করোনা ভাইরাসের টিকা নেওয়ার পর টিকা দেওয়ার স্থানে কারো কারো ক্ষেত্রে কিছু হালকা ও সাময়িক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রথমত ইনজেকশন দেওয়া জায়গায় ব্যথা, লালচে ভাব, ফোলা ও হালকা চুলকানি দেখা দিয়েছে যা ১-৩ দিনের মধ্যে সেরে যায়।
এছাড়াও কারো কারো ক্ষেত্রে হালকা থেকে মাঝারি জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা, ক্লান্তি দেখা গেছে। কারো কারো ক্ষেত্রে আরো কিছু সমস্যা দেখা দিয়েছে তার মধ্যে রয়েছে বমি বমি ভাব, মাথা ঘোরা, হালকা মাথাব্যথা ও ক্ষুধামন্দা। এসব পার্শ্ব প্রতিক্রিয়া গুলো হালকা ও সাময়িক যা খুব তাড়াতাড়ি সেরে যাওয়া সম্ভব হয়েছে।
করোনা ভাইরাসের টিকার মাঝারি পার্শ্বপ্রতিক্রিয়া
করোনা ভাইরাসের টিকার পার্শ্বপ্রতিক্রিয়া গুলোর মধ্যে এখন আলোচনা করব করোনা ভাইরাসের টিকার মাঝারি পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। করোনা ভাইরাসের টিকার মাঝারি পার্শ্ব প্রতিক্রিয়া শুনে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। উপরে আলোচিত হালকা পার্শ্ব প্রতিক্রিয়া গুলো যখন আরেকটু বেশি তীব্র হয়েছিল তখনই তাকে মাঝারি পার্শ্ব প্রতিক্রিয়া ধরা হয়েছে। এক্ষেত্রে জ্বর, তীব্র শরীর ব্যথা, কাজকর্মের অসুবিধা দেখা দেয় যা দুই থেকে তিন দিনে মধ্য সেরে যায়। তবে এটা চিকিৎসা ছাড়াই সেরে যাওয়া সম্ভব। তাই এক্ষেত্রে আতঙ্কিত হওয়ার কিছুই নেই।
আরও পড়ুনঃ এলার্জিতে নিম পাতার ব্যবহার-নিম পাতার উপকারিতা ও অপকারিতা
করোনা ভাইরাসের গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া
করোনা ভাইরাসের টিকার পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে আলোচনায় এখন আলোচনা করব সবচেয়ে আলোচিত ও আতঙ্কিত বিষয় করোনা ভাইরাসের গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে। করোনাভাইরাসের গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়ার ঘটনাটি অত্যন্ত বিরল খুব কম মানুষের মধ্যেই এ পার্শ্ব প্রতিক্রিয়াটি দেখা গিয়েছে। লাখে একজন অথবা তারও কম। গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে দেখা গিয়েছে এলার্জিক রিঅ্যাকশন যার ফলে শ্বাসকষ্ট মুখ বা গলা ফুলে যাওয়া রক্তচাপ হঠাৎ কমে যাওয়া।
তবে জরুরী ভিত্তিতে চিকিৎসার মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। এছাড়াও কিছু অল্পসংখ্যক তরুণদের মধ্য mRNA টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর হৃদপিন্ডের পেশীতে প্রদাহ দেখা গেছে যার ফলে বুক ব্যথা, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, শ্বাস নিতে কষ্ট প্রভৃতি সমস্যা দেখা গেছে। এটা জেনে খুশি হবেন যে বেশিরভাগ রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। এছাড়াও করোনা ভাইরাসের গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে অস্বাভাবিক রক্ত জমাট বাধা, প্লাটিলেট কমে যাওয়া। তবে এই ঝুঁকিটির মাত্রা অত্যন্ত কম।
করোনা টিকায় চুলকানি বা এলার্জি বেড়ে যাওয়া
করোনা ভাইরাসের টিকার পার্শ্বপ্রতিক্রিয়া গুলোর মধ্য যে পার্শ্ব প্রতিক্রিয়া ব্যাপক হারে গোটা দেশ বৃদ্ধি পেয়েছে তাহলো চুলকানি বা এলার্জি। করোনা ভাইরাসের টিকা নেওয়ার কয়েক বছরের মধ্যে চুলকানি বা এলার্জি, দাউদ, স্ক্যাবিস এর প্রবণতা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। এর জন্য মূলত সকলে করোনা ভাইরাসের টিকাকে দায়ী করছে। কিন্তু বিজ্ঞানের গবেষণায় চুলকানি বা এলার্জি বেড়ে যাওয়াই করোনা ভাইরাসের টিকা দায়ী এর কোন প্রমাণ পাওয়া যায়নি।
গোটা দেশ যেভাবে করনা ভাইরাসের টিকার পরবর্তী সময়ে চুলকানি বা এলার্জিতে ভরে গেছে তাতে সকলে করোনাভাইরাসের টিকাকে দায়ী করছে। যেহেতু গবেষণায় চুলকানি বা এলার্জি করোনা ভাইরাসের টিকার জন্য এর প্রমাণ পাওয়া যায়নি। সেহেতু সরাসরি করোনা ভাইরাসের টিকাকে দায়ী করা যায় না আবার কোন কারণে এই সমস্যা ব্যাপক হারে বৃদ্ধিপেয়েছে তার আসল সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
নারীদের ক্ষেত্রে করোনার টিকার পার্শ্ব প্রতিক্রিয়া
করোনা ভাইরাসের টিকা নেওয়ার পর পুরুষদের তুলনায় মেয়েদের পার্শ্ব প্রতিক্রিয়ার
ঝুঁকি বেশি। কেননা চিকিৎসকরা বলেছেন করোনা ভাইরাসের টিকা নারীর শরীরে পৌঁছানোর পর
তাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা দ্রুত সারা দেয়। যে কারণে করানো ভাইরাসের টিকা
নেওয়ার পর নারীদের পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি বেশি। এক গবেষণায় সব বয়সী
মানুষদের করোনা ভাইরাসের টিকা দেওয়া হয়েছে । এতে দেখা গিয়েছে টিকা
গ্রহণকারীদের মধ্য ৭. ৯৯ শতাংশ মহিলা মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা
দিয়েছে।
তরুণদের মধ্যে করোনার টিকার পার্শ্ব প্রতিক্রিয়া
করোনা ভাইরাসের টিকা নিয়ার পর সবচেয়ে বেশি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে
তরুণদের মধ্যে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এর এক সমীক্ষায় দেখা গিয়েছে
করোনা ভাইরাসের টিকা নেওয়ার পর বয়স্কদের তুলনায় তরুণদের মধ্যে বেশি
পার্শ্ববর্তী লক্ষ্য করা গিয়েছে.২০-২৯ বছর বয়সি তরুণ ও ৮০ থেকে ৯০ বছর বয়সে
প্রবীণদের মধ্য করোনা ভাইরাসের টিকার পার্শ্ব প্রতিক্রিয়া বেশি লক্ষ্য করা
গিয়েছে।
আরও পড়ুনঃ ঠোঁটের কোণে ঘা হয় কোন ভিটামিনের অভাবে
করোনায় আক্রান্তদের ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া
যারা পূর্বে করোনা আক্রান্ত ছিল তারা করোনাভাইরাসের টিকা নেওয়ার পর টিকা নেওয়ার
স্থানে রক্ত জমাট বাধার পাশাপাশি পুরো শরীরে বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া
দেখা গেছে। আর যারা করোনা ভাইরাসে আক্রান্ত ছিল না তাদের করোনা ভাইরাসের টিকা
নেওয়ার পর তেমন কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। সুতরাং করোনা ভাইরাসের
টিকা নেওয়ার পরে অনেক বেশি সচেতন থাকতে হবে।
যাদের ক্ষেত্রে বেশি সতর্কতা প্রয়োজন
করোনা ভাইরাসের টিকা নেওয়ার আগে ও পরে বিশেষ সতর্কতা প্রয়োজন। যাদের ক্ষেত্রে বেশি সতর্কতা প্রয়োজন ও চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি তারা হলোঃ
- যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল।
- যারা হৃদ রোগে আক্রান্ত।
- যাদের গুরুতর এলার্জি সমস্যা রয়েছে।
- যাদের ডায়াবেটিস রয়েছে।
- যারা ক্যান্সারে আক্রান্ত।
- যাদের আগে নির্দিষ্ট টিকায় তীব্র রিঅ্যাকশন হয়েছে।
পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে করনীয়
করোনা ভাইরাসের টিকার পার্শ্বপ্রতিক্রিয়া গুলো কি কি এ সম্পর্কে আলোচনা এখন আলোচনা করব করোনাভাইরাসের টিকার পার্শ্বপ্রতিক্রিয়া গুলো দেখা দিলে করনীয় কি সে সম্পর্কে। করোনা ভাইরাসে টিকা নেওয়ার পর যদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে করনীয় বলে হলঃ
- বিশ্রাম নেওয়া
- প্রচুর পানি পান করা
- হালকা জ্বর বা ব্যথায় ডাক্তারে পরামর্শ অনুযায়ী ঔষধ খাওয়া
- গুরুতর সমস্যা দেখা দিলে দ্রুত হাসপাতালে যাওয়া
FAQ: প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ করোনা ভাইরাসের টিকার সাধারণ পার্শ্ব প্রতিক্রি গুলো কি কি?
উত্তরঃ হালকা জ্বর,মাথাব্যথা,শরীর ব্যথা ও ক্লান্তি।
প্রশ্নঃ করোনা ভাইরাসের টিকা নেওয়ার পর জ্বর হওয়াটা কি স্বাভাবিক?
উত্তরঃ হ্যাঁ, এতে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কাজ করার লক্ষণ।
প্রশ্নঃ করোনা ভাইরাসের টিকার ক্ষেত্রে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি?
উত্তরঃ খুব বিরল ক্ষেত্রে এলার্জি, হৃদপিন্ডের প্রদাহ বা রক্ত জমাট বাঁধা দেখা
গেছে।
প্রশ্নঃ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে কি করা উচিত?
উত্তরঃ প্রচুর পানি পান করতে হবে, বিশ্রাম নিতে হবে ও গুরুতর সমস্যা হলে
ডাক্তারের পরামর্শ নিতে হবে।
প্রশ্নঃ করোনা ভাইরাসের টিকার কারণে কি এলার্জি বৃদ্ধি পায়?
উত্তরঃ খুব অল্প পরিমাণে হালকা রেশ বা চুলকানি দেখা দেয়।
শেষ কথাঃ করোনা ভাইরাসের টিকার পার্শ্বপ্রতিক্রিয়া
করোনা ভাইরাসের টিকার পার্শ্বপ্রতিক্রিয়া গুলো কি কি সে সম্পর্কে আজকের এই আর্টিকেলে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। করোনা ছিল মানুষের একটা আতঙ্ক। এই আতঙ্কের অবসান ঘটিয়ে আবিষ্কার হয়েছে করোনাভাইরাসের টিকা। আবার নতুন আতঙ্কের সৃষ্টি হয়েছে করোনা ভাইরাসের টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে।
যদিও গবেষণায় বলা হয়েছে করোনা ভাইরাসের ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া সাময়িক তথাপি সারাদেশে চুলকানি ও এলার্জির প্রবণতা বৃদ্ধি পাওয়ায় করোনা ভাইরাসের টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আতঙ্ক আরো বেড়েই চলেছে। আমার এই আর্টিকেল লেখাতে যদি কোন ভুল থেকে থাকে তাহলে ক্ষমা করবেন। এতক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url